বিনোদন খবর

সম্পাদনায় 'নেকাব্বরের মহাপ্রয়াণ'

কবি নির্মলেন্দু গুণ-এর কবিতা অবলম্বনে মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুপ্রাপ্ত চলচ্চিত্র ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ এর শুটিং শেষ। সম্প্রতি সিনোমটির সম্পাদনার কাজ শুরু হয়েছে।

এ বিষয়ে পরিচালক মাসুদ পথিক বলেন, ‘সিনেমাটিতে অনেক গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এদেশের কৃষক সংগ্রামের ইতিহাস, মুক্তিযুদ্ধের চৈতন্য, গ্রাম বাংলার মানুষের জীবনাচার ও বাস্তবচিত্রের মর্মগাঁথা ভিন্ন দৃষ্টিভঙ্গিতে উঠে এসেছে। ছবিটি সরল কাহিনীর ভিত্তিতে এগুলেও সিনেমার ভাষাগত ও শৈলীগত নৈপুণ্যের দিকটি সার্থক করার চেষ্টা করেছি।’ 

নেকাব্বরের মহাপ্রয়াণ সিনেমায় মিউজিক করেছেন বেলাল খান, মুশফিক লিটু, প্রিন্স মাহমুদ, সাইম রানা, ও মাহমুদ সেলিম। গান গেয়েছেন মমতাজ, বারী সিদ্দিকী, বেলাল খান, পড়শী, প্রিয়াঙ্কা গোপ, সাইম রানা, দিদারুল করিম, বাপ্পিরাজ, বাদল শহীদ প্রমুখ। গান লিখেছেন মাসুদ পথিক, নির্মলেন্দু গুণ, অসীম সাহা, সাইম রানা।

নেকাব্বরের মহাপ্রয়াণ ছবিতে অভিনয় করছেন কবির চরিত্রে নির্মলেন্দু গুণ এবং কবির তরুণ বয়সের চরিত্রে সৈয়দ জুবায়ের, নেকাব্বরের চরিত্রে জুয়েল জহুর, বাদল শহিদ, এবং ফাতেমা চরিত্রে সিমলা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন প্রবীর মিত্র, মামুনুর রশীদ, অসীম সাহা, রেহানা জলি, এহসানুর রহমান, বেগম মন্টু, হাসি বুবু, শেখ সাহেদ আলী, সোহেল বয়াতি, কবিন্দ্র মল্লিক, হাসান আরিফ, ফারহানা শুচি, মহসিন খোন্দকার, মাসুম খান, বাহার খান, মিতুল, হিমু, অমল রায় এবং পনের জন কবি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/এসএম/নভেম্বর ১৫/১২

| More