মির্জা সাখাওয়াৎ পরিচালিত সরকারি অনুদানের সিনেমা ‘হরিজন’ এর শেষ লটের শুটিং হবে ২০-২৫ নভেম্বর। সিনেমার প্রধান চরিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন আব্দুর রহমান কিনা এবং নবাগত অভিনেত্রী নির্জনা। উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং রোকেয়া প্রাচী।
পরিচালক মির্জা সাখাওয়াৎ গ্লিটজকে বলেন, ‘সমাজের সুবিধা বঞ্চিত হরিজন সম্প্রদায়কে নিয়ে সিনেমার গল্প গড়ে উঠেছে। গত বছরের ২০ অগাস্ট সিনেমার শুটিং শুরু করেছিলাম। সময় ও যত্ন নিয়ে কাজটি করেছি। টাঙ্গাইল ও ঢাকার হরিজন পল্লীতে সিনেমার কাজ প্রায় শেষ, এখন প্যাচওয়ার্ক চলছে। প্রত্যেকে যত্ন নিয়ে কাজটি করেছেন।’
আব্দুর রহমান কিনা গ্লিটজকে বলেন, ‘১০ বছর ধরে টিভি নাটকে অভিনয় করছি। এবারই প্রথম কোনো সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছি। শুয়োরের পালের সঙ্গে কাজ করেছি। এতো দুর্গন্ধপূর্ণ এবং হিংস্র এই শুয়োররা! তার পরও সিনেমার চরিত্রের প্রয়োজনে সব করেছি।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/নভেম্বর ১৪/১২