দক্ষিণ কোরিয়ার র্যাপার পিএসওয়াই এবার অর্জন করলেন ২০১২ এর আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের সম্মান। অনুষ্ঠানের ছয় দিন আগেই এ পুরস্কার পান পিএসওয়াই। খবর জি নিউজ ব্যুরোর।
জনপ্রিয় মিউজিক ভিডিও ‘গাংনাম স্টাইল’-এর সুবাদে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন পপ তারকা পিএসওয়াই। প্রচারিত হবার পর থেকে ইউটিউবের জনপ্রিয় ভিডিওর তালিকার শীর্ষস্থানটি দখল করেছে ‘গাংনাম স্টাইল’। জুলাই মাস থেকে এ পর্যন্ত ৭ কোটি ১৭ লাখ বার দেখা হয়েছে ভিডিওটি।
ইউটিউবে সাফল্যের পর আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের ছয় দিন আগেই এএমএ পুরস্কার অর্জন করলেন পিএসওয়াই। অনুষ্ঠানে পুরস্কার গ্রহণের সময় পিএসওয়াই তার নিজস্ব ডান্স স্টেপও পারফর্ম করবেন বলে জানা গেছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএম/নভেম্বর ১৪/১২