হলিউডি অভিনেত্রী এবং প্রেমিকা ক্রিস্টেন স্টুয়ার্ডের কাছ থেকে প্রতারিত হওয়া ও সম্পর্ক জোড়া লাগার পর প্রথমবারের মতো এক সঙ্গে লাল গালিচায় হাঁটলেন ক্রিস্টেন-প্যাটিনসন। ‘ব্রেকিং ডন-পার্ট ২’-এর প্রিমিয়ারে একসঙ্গে বহুদিন পর জনসম্মুখে এলেন ওই হলিউডি জুটি। খবর জি নিউজ ব্যুরোর।
হলিউডি পরিচালক রুপার স্যান্ডার্সের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লে ‘টোয়াইলাইট’-খ্যাত তারকা রবার্ট প্যাটিনসনের সঙ্গে ক্রিস্টেনের বহুদিনের সম্পর্কে ফাটল ধরে। তবে সে সম্পর্ক সম্প্রতি আবার জোড়া লেগেছে। আর তারই প্রমাণ মেলে নোকিয়া থিয়েটারে অনুষ্ঠিত ‘ব্রেকিং ডন-পার্ট ২’-এর প্রিমিয়ারে। এ হলিউড জুটি এক সঙ্গে লাল গালিচায় পা রাখেন এবং হাজারো ভক্তকে অটোগ্রাফ দেন।
অনুষ্ঠানে ২২ বছর বয়সি ক্রিস্টেন পরেন গায়ের রঙের সঙ্গে মেলানো হাতা বিহীন একটি গাউন। তার পাশে প্যাটিনসন পরেছিলেন গাঢ় সবুজ রঙের সুট এবং ল্যাভেন্ডার রঙের শার্ট।
‘টোয়াইলাইট’ সিরিজের শেষ সিনেমাটির প্রচারণায় ওই হলিউডি জুটি এক সঙ্গেই কাজ করছেন। তবে নতুন করে সম্পর্কের বিষয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন দু’জনই।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/অদ্বিতী/এসএম/নভেম্বর ১৪/১২