বিনোদন খবর

'হুমায়ূন মেলা'

প্রয়াত কথাসাহিত্যিক ও বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ুন আহমেদের জন্মদিনে ১৩ নভেম্বর চ্যানেল আই তাদের নিজস্ব প্রাঙ্গণে দিনব্যাপী উৎসবের মাধ্যমে ‘হিমু দিবস ও হুমায়ুন মেলা’র আয়োজন করে। সকাল ১১টায় উৎসবমুখর পরিবেশে হলুদ রঙের বেলুন ও ফেষ্টুন উড়িয়ে দেশের সুধী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এবং হুমায়ূন ভক্তরা  হুমায়ূন মেলার উদ্বোধন করেন। মেলায় হলুদ পাঞ্জাবি এবং শাড়ি পরে সহস্রাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

মেলা মঞ্চে পরিবেশিত হয় হুমায়ুন আহমেদের লেখা ও পছন্দের চলচ্চিত্র, নাটক-এর গান। গান পরিবেশন করেন দেশের প্রতিথযশা শিল্পীবৃন্দ। নাচ ও কবিতার আবৃত্তি ছাড়াও স্মৃতিকথা-স্মৃতিচারণ  করেন হুমায়ুন আহমেদের ঘনিষ্ঠজনরা। ছিলো হুমায়ুন আহমেদের বই, চলচ্চিত্র ও নাটকের ভিডিও সিডির ষ্টলসহ নানা আয়োজন। জন্মদিন উপলক্ষে প্রকাশিত হিমুর কথা ভিসিডির মোড়কও উন্মেচন করা হয়।
 
উদ্বোধনী অনুষ্ঠান পর্বে উপস্থিত ছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন, হুমায়ূন আহমেদের খালা রিজিয়া রহমান, কবি বেলাল চৌধুরী, কবি আসাদ চৌধুরী, অভিনেতা আতাউর রহমান, রহমত আলী, চলচ্চিত্রকার গাজী মাজহার“ল ইসলাম, শাহ আলম কিরণ,আমজাদ হোসেন, আব্দুল লতিফ বাচ্চু, খালিদ মাহমুদ, নারী উদ্যোক্তা কণা রেজা,  শিশু সাহিত্যিক আলী ইমাম, শিল্পী আসমা আব্বাসী, রেবেকা সুলতানা, এস আই টুটুল, সেলিম চৌধুরী, রেডিও ভূমির পক্ষে শামস সুমন, অভিনেতা মাজনুন মিজান, প্রাণ রায়, প্রকাশক মাজহার“ল ইসলাম, ফরিদ আহমেদ, সঙ্গীত পরিচালক মাকসুদ জামিল মিন্টু, সাংবাদিক গোলাম সারওয়ার, আবেদ খান, আলতাফ মাহমুদ রেজানুর রহমান, সাবেক রাষ্ট্রদুত এম শফিউল্লাহ।

মেলার উদ্বোধনী পর্বে সবাইকে স্বাগত জানান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। বক্তব্য রাখেন পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক মুকিত মজুমদার বাবু, আবদুর রশীদ মজুমদার, ইনমার পক্ষে ইন্তেখাব মাহমুদ।
মেলা উপলক্ষে পাক্ষিক আনন্দ আলো একটি বিশেষ বুলেটিন বের করে। মেলা মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন সুবীর নন্দী, মনির খান, সেলিম চৌধুরী, এস আই টুটুল, শাহনাজ বেলী, চ্যানেল আই সেরাকণ্ঠের শিল্পীবৃন্দ এবং কুদ্দুস বয়াতী ও তার দল।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/এসএম/নভেম্বর ১৩/১১/১২

| More