বিনোদন খবর

৭৪-এর দুর্ভিক্ষ নিয়ে সিনেমায় কেয়া

১৯৭৪ সালের দুর্ভিক্ষ নিয়ে ‘কুলসুম’ নামের একটি চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু। কথাসাহিত্যিক আবদুল হাই মাশরাফির গল্প অবলম্বনে নির্মিতব্য এই সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন চিত্রাভিনেত্রী কেয়া।

এই বিষযে কেয়া গ্লিটজকে বলেন, শিল্পসম্মত সিনেমায় কাজ করার ইচ্ছা আমার অনেক দিনের। ‘কুলসুম’ আমার সেই ইচ্ছা পূরণ করেছে। আমি চেষ্টা করবো, ‘কুলসুম’ চরিত্রের গভীরে পৌঁছে চরিত্রটিকে জীবন্ত রূপ দিয়ে একজন অভিনেত্রী হিসেবে নিজেকে তুলে ধরার।

পরিচালক বাবু বলেন, ঈদের পর সিনেমার শুটিং শুরু হবে। ১৯৭৪ সালের দুর্ভিক্ষ সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করা হবে এ সিনেমায়। কেয়া এখন বেশ ভালো কাজ করছেন। সব মিলিয়ে এ চরিত্রের জন্য কেয়াকে যোগ্য মনে হয়েছে।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/ওএস/এইচবি/অগাস্ট ০৮/১২

| More