ঈশ্বরদীর বেনারশি পল্লীর এক তাঁতি পরিবারের জীবন সংগ্রামের গল্প নিয়ে ‘দাদন’ নামের একটি নাটক তৈরি করা হয়েছে। হাসিবুর রেজা কল্লোলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন বেদুইন হায়দার লিও।
নাট্যকার কল্লোল বলেন, ‘নাটকে একজন তাঁতি তার ১০ বছরের নাতিকে মহাজনের কাছে বন্ধক রেখে দাদন নেন। এ চিত্র জীবন থেকেই উঠে এসেছে।’
নাটকটির নির্মাতা প্রতিষ্ঠান বালুচড় মিডিয়ার চেয়ারম্যান সঞ্জয় বিশ্বাস বলেন, ঈশ্বরদীতে সম্প্রতি শুটিং শেষ হওয়া এ নাটকের তাঁতি পরিবারের প্রধানের চরিত্রে দেখা যাবে মাসুম আজিজ এবং তার মেয়ের চরিত্রে আছেন শাহনাজ খুশি। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে সৈয়দ শুভ্র, আহসান কবির ও ১০ বছরের নাতির চরিত্রে শিশুশিল্পী তপু অভিনয় করেছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/রাশা/ওএস/এইচবি/অগাস্ট ০৭/১২