এ পযর্ন্ত দু’টি আইটেম গানে নিজের নৃত্য প্রতিভা দেখিয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার শুধু আইটেম গানেই নয়, ক্যাটরিনা নাচের দক্ষতার পরিচয় দিলেন পুরো একটি সিনেমা জুড়েই। সালমান খানের বিপরীতে ‘এক থা টাইগার’-এ এবার ক্যাটকে দেখা যাবে নৃত্য প্রশিক্ষকের চরিত্রে অভিনয় করতে। খবর মিডডের।
সূত্র জানিয়েছে, ‘সিনেমাটিতে ক্যাটরিনার অভিনীত চরিত্র ‘জয়া’ একজন ব্যালে ড্যান্সার। সিনেমাটিতে তার ভূমিকা একজন নৃত্যশিক্ষকেরও। শিল্প ও সঙ্গীত শিক্ষার জন্য পরিচিত লন্ডনের ট্রিনিটি ইউনিভার্সিটিতে ক্যাটের নাচের বেশ কিছু দৃশ্য ধারণ করা হয়েছে।’
এদিকে এই চরিত্রের জন্য আলাদাভাবে নাচ না শিখলেও এটিকে বলিউডে তার সঙ্গে কাজ করা সব নৃত্য পরিচালককে ক্যাটরিনা উৎসর্গ করেছেন বলেই জানা গেছে। বিষয়টি জানিয়েছেন ক্যাটরিনাও। তবে এই সিনেমায় তার ব্যালে ড্যান্স করার বিষয়টি অস্বীকার করেছেন ‘শিলা’ খ্যাত এই অভিনেত্রী।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তুষার/এসএন/ওএস/এইচবি/জুলাই ০১/১২