বিনোদন খবর

চিত্রনাট্য লিখছেন এটিএম শামসুজ্জামান

সিনিয়র অভিনেতা এটিএম শামসুজ্জামান ‘বনফুল’ শিরোনামের একটি সিনেমার গল্প ও চিত্রনাট্য রচনা করছেন। এটি পরিচালনা করবেন আজিজুর রহমান। এর প্রধান চরিত্রে অভিনয় করবেন আলমগীর ও সুচরিতা। জুলাই মাসের ৩য় সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।

এটিএম শামসুজ্জামান বলেন, ‘মানুষের জীবনে পরিবেশের ভূমিকাই প্রধান। একটি শিশু ছোটবেলা থেকে যে পরিবেশে বেড়ে ওঠে সেই পরিবেশই তার জীবনে প্রভাব ফেলে। এটিই ‘বনফুল’ সিনেমায় ফুটিয়ে তোলা হবে।’


পরিচালক রহমান বলেন, এখনো চিত্রনাট্য লেখা শেষ হয়নি। রাস্তার একটি অবহেলিত শিশুকে নিয়ে কাহিনী গড়ে উঠেছে। শিশুটির ভূমিকায় অভিনয় করছে এটিএম শামসুজ্জামানের নাতি। আশা করছি জুলাইয়ের প্রথম সপ্তাহে সিনেমার অন্যান্য শিল্পীর তালিকা চূড়ান্ত করবো।

সিনেমাটি  প্রযোজনা করবে ‘আশা চলচ্চিত্র’।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএল/রাশা/ওএস/এইচবি/জুন ২৬/১২

| More