বিনোদন খবর

আবার গাইলেন মৌসুমী

চিত্রাভিনেত্রী মৌসুমী কয়েকবারই সিনেমার জন্য গান গেয়েছেন। এবার এনটিভির বর্ষপূর্তিতে ‘পাঁচ তারকার গান’ অনুষ্ঠানে জাহিদ আকবরের লেখা এবং মাকসুদ জামিল মিন্টুর সুর ও সঙ্গীতে গাইবেন মৌসুমী । অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ নুরুজ্জামান।

মৌসুমী বলেন, ‘চোখ ছুঁয়েছে, মনও ছোঁবে’ শিরোনামের গানটি বেশ ভালো লেগেছে। ইতোমধ্যেই যমুনা রিসোর্টে গানের মিউজিক ভিডিওর দৃশ্য ধারণ করা হয়েছে।

প্রযোজক নুরুজ্জামান বলেন, অনুষ্ঠানে আরো গান গাইবেন অভিনেত্রী দিতি। ফুয়াদের সুর ও সঙ্গীতে সম্পূর্ণ নতুন গান গাইছেন ঈশিতা। তাহসানের কথা, সুর ও সঙ্গীতে গাইবেন মিথিলা। মাকসুদ জামিল মিন্টুর সুর ও সঙ্গীতে গাইবেন চাঁদনী।

অনুষ্ঠানটি এনটিভিতে ৩ জুলাই সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচারিত হবে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/রাশা/ওএস/এইচবি/জুন ২৪/১২

| More