অল্প একটু

নন্দিতা দাসের ছবির প্রিমিয়ারে রুশদী

Firaaq02টরন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে নন্দিতা দাসের প্রথম পরিচালিত ছবি ‘ফিরাক’। জোর গুজব, ওই উৎসবে ছবিটি উপস্থাপনা করবেন বিতর্কিত লেখক সালমান রুশদী। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

এর আগে অবশ্য চুপিসারে উত্তর আমেরিকার টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটির একটি প্রদর্শনী হয়ে গেছে। এই উৎসবে এর আগে প্রিমিয়ার হয়েছে ‘ব্রোকব্যাক মাউন্টেইন’, ‘ক্যাপোট’, ‘ইনটু দি ওয়াইল্ড’, ‘লিটল চিলড্রেন’, ‘ওয়াক দি লাইন’ এর মতো অনেক বিখ্যাত ছবির।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/সেপ্টেম্বর ২

জাড ল আফগানিস্তানে

Jude_Law02শান্তির পক্ষে প্রচারণায় অংশ নিতে ব্রিটিশ অভিনেতা জাড ল এখন যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে। খবর একাধিক ব্রিটিশ গণমাধ্যমের।

২১ সেপ্টেম্বর বিশ্বব্যাপী বার্ষিক সিজ ফায়ার ও অহিংসা পালনের শান্তি দিবস উদযাপিত হবে। অস্কার মনোনয়ন পাওয়া লেখক সে উপলক্ষেই পরিচালক জেরেমি গিলের সঙ্গে গিয়েছেন আফগানিস্তানে।

গিলের নিরন্তর প্রচারণার ফলে ২০০১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে আন্তর্জাতিক শান্তি দিবসের ঘোষণা দেওয়া হয়।

শান্তি দিবস প্রতিষ্ঠার লক্ষে একটি প্রামাণ্যচিত্রও তৈরি করেছিলেন জেরেমি। ‘দি ডে আফটার পিস’ নামের ওই ছবিটি তৈরি করতে তাকে সাহায্য করেন ল। ছবিতে জাতিসংঘ মহাসচিব কফি আনান, দালাই লামা, অ্যাঞ্জেলিনা জোলি সহ অনেক খ্যাতিমান ব্যাক্তি অংশ নেন।

সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে ল বলেন, “গত বছর আমি যখন কাবুল ছেড়ে আসি তখন তুমুলভাবে আলোড়িত ছিলাম আমি। সেখানকার বিবাদ বিসম্বাদের কারণে নয়, বরং ওখানকার মানুষদের সাহস ও আশাবাদী মনোভাবই আমাকে উদ্দীপ্ত করেছিল।”

“আমার মনে হয়েছে তারা শান্তি দিবসটি সত্যিই চায়। তারা চায় এটার উদ্দেশ্য সফল হোক। তারা এটাকে গ্রহণ করেছে। কারণ তারা বুঝতে পেরেছে এতে করে জীবন বাঁচানো সম্ভব হবে।”


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/সেপ্টেম্বর ২

জাহাঙ্গীরের ভূমিকায় ইমরান খান

Imran_Khan02পরিচালক মুজাফফর আলীর ঐতিহাসিক ছবি ‘নুর জাহান-জাহাঙ্গীর’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ইমরান খান। খবর একাধিক ভারতীয় ওয়েবসাইটের।

১৯৮১ সালে বিখ্যাত ‘উমরাও জান’ ছবিটি পরিচালনা করেছিলেন মুজাফফর। এবার মোঘল সম্রাট ও নূর জাহানের প্রেম কাহিনী নিয়ে ছবি করবেন তিনি।

ছবিতে আকবরের ভূমিকায় অভিনয় করবেন অনুপম খের। ছবির বাজেট ধরা হয়েছে ৩৫ কোটি রুপি।

ইমরান খান এখন দক্ষিন আফ্রিকায় সোহম শাহের ‘লাক’ ছবির শুটিংয়ে ব্যস্ত।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/সেপ্টেম্বর ২

ছবির নাম নিয়ে মুসলমানদের আপত্তি

অ্যালান বেল পরিচালিত এবং ওয়ার্নার ব্রাদার্স প্রযোজিত নতুন ছবির নাম নিয়ে লস এঞ্জেলসের মুসলিম সংগঠন ‘সিএআইআর’ তীব্র আপত্তি জানিয়েছে। তাদের দাবি, ছবির নাম ‘টয়েলহেড’-শব্দটি মুসলমানদের ‘অশোভন এবং স্বার্থপর’ ভাবে উপস্থাপন করতে ব্যবহৃত হয়েছে। খবর কন্টাকমিউজিকডটকমের।

ইসলামিক সিভিল রাইটস চিঠির মাধ্যমে স্টুডিও এক্সকিউটিভকে তাদের আপত্তি জানিয়েছে।

এর নির্বাহী পরিচালক হুসাম আইলুস লিখেছেন,“টয়েলহেড’ শব্দটি আরবদের এবং মুসলমানদের বিশ্বাসকে হেয় করার জন্যই ব্যবহার হয়। কারও প্রতিভা এবং অধিকারকে দমিয়ে রাখার ইচ্ছা আমাদের নেই। তবে কোনো ছবি মুক্তি দেবার আগে তার টাইটেল বা নাম নিয়ে সচেতন হওয়া উচিত।”

বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/তানজীর তুহিন/ওএফএস/এমআইআর/ আগস্ট ২৮

উডি অ্যালেনের সঙ্গে জেনিফারের নৈশভোজ

JeniferAllen28মঙ্গলবার রাতে উডি অ্যালেন ও তার স্ত্রীর সঙ্গে নৈশভোজ করতে দেখা গেছে জেনিফার অ্যানিস্টোনকে। ওয়েস্ট হলিউডের মাডেও রেস্তোরায় নৈশভোজের পর পিছনের দরোজা দিয়ে সটকে পরেন জেনিফার। সামনের দরোজা দিয়ে বেরিয়ে পাপারাজ্জিদের সামাল দেন অ্যালেন। কেন এই নৈশভোজ তার হদিস বের করতে পারেননি সাংবাদিকরা। তবে ধারণা করা হচ্ছে অ্যালেনের সামনের কোন ছবিতে অভিনয়ের ব্যাপারেই আলোচনা করেছেন তারা। খবর একাধিক মার্কিন ওয়েবসাইটের।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমআইআর/আগস্ট ২৮